হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার নারিকেলবেড়িয়া গ্রামের কেন্দ্রীয় কারবালায় কারবালা কমিটির উদ্যোগে এ বছরও হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত উপলক্ষে ঐতিহাসিক ফাতিমি শোকমিছিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় মাওলানা হায়দার আলীর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর মাওলানা জাইনুল ইসলাম প্রারম্ভিক বক্তব্য রাখেন। পরবর্তীতে মাওলানা গফরান যায়েদি মজলিসে বক্তব্য প্রদান করেন।
শোকমিছিলের পথে মাওলানা ড. জাইনুল আবেদিন (নেপালপ্রবাসী) এবং মাওলানা আলী নাকী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অন্যদিকে, কেন্দ্রীয় মজলিসে বক্তব্য প্রদান করেন হুগলি হাওজায়ে ইলমিয়ায়ে আহলে বাইতের (আ.) প্রধান, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাইয়্যেদ মহসিন রেজা আবেদি।
এ উপলক্ষে কারবালায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে ফাতিমি মোকিব বা সেবাকেন্দ্র স্থাপন করা হয়। এই ঐতিহাসিক শোকমিছিলে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট আলেম, কবি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রায় ৮০০ জন নারীও মজলিসে অংশগ্রহণ করে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর প্রতি তাঁদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্যের পরিচয় দেন।
অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং বাংলাভাষী শিয়া মুসলিমরা এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার কমেন্ট